• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

হজ কার্যক্রমের অনুমতি পেল আরও ৩৮ এজেন্সি

দেশ টিভি ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৬, ২১:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৭ সালের (১৪৪৮ হিজরি) হজ কার্যক্রমের জন্য শর্তসাপেক্ষে আরও ৩৮ এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৫ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এসব এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়ার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য ৩৮টি হজ এজেন্সির তালিকা (৬ষ্ঠ পর্যায়) নির্দেশক্রমে প্রকাশ করা হলো। তবে হজ কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে এজেন্সিগুলোকে বেশকিছু শর্তও দেওয়া হয়েছে। এগুলো হলো-

১) প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ ২০২৭ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

২) হজযাত্রী নিবন্ধনের পূর্বে যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপ (এলায়েন্স) গঠন করবে।

৩) রাজকীয় সৌদি সরকার নির্ধারিত এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বনিম্ন কোটা কোনো এজেন্সি এককভাবে বা সমন্বয়ের মাধ্যমে পূরণ করলে সেই এজেন্সি বা লিড এজেন্সি সৌদি আরবে হজযাত্রী প্রেরণ করতে পারবে।

৪) এজেন্সিগুলো ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্ধারণপূর্বক হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করবে। এটি হজযাত্রীর সঙ্গে এজেন্সির চুক্তিপত্র হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে প্যাকেজে সৌদি আরবে প্রদত্ত সেবা সুবিধাদি, অবস্থানকাল, হোটেলের দূরত্ব ও প্যাকেজ মূল্য আবশ্যিকভাবে উল্লেখ থাকতে হবে।

৫) একটি এজেন্সি ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করবে, অর্থাৎ একজন গাইডের সমসংখ্যক হজযাত্রী হলে সেই এজেন্সি সমন্বয় করতে পারবে। অন্যথায় লিডের আওতাধীন অন্য যেকোনো এজেন্সিতে স্থানান্তর (Transfer) করে হজযাত্রীর হজ পালন নিশ্চিত করবে।

হজ কার্যক্রমের অনুমতি পাওয়া ৩৮ এজেন্সির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

৬) প্রত্যেক হজ এজেন্সি ৪৪ জন হজযাত্রীর জন্য আরবি ভাষায় দক্ষ, আইটি জ্ঞানসম্পন্ন এবং হজের অভিজ্ঞতা সম্পন্ন একজন হজ গাইড নিয়োগ করবে। ই-হজ সিস্টেমে হজ গাইড এসাইন করার সময় হজের অভিজ্ঞতাসহ পাসপোর্টের তথ্য প্রয়োজন হবে।

৭) অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেয়া যাবে না। কোনো এজেন্সি যদি এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, তাহলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে ওই এজেন্সির লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেয়া হবে।

৮) পরবর্তীতে এজেন্সির হালনাগাদ তথ্যসহ আবেদন পাওয়া গেলে সেসব এজেন্সির নাম পরবর্তী তালিকায় প্রকাশ করা হবে।

৯) তালিকা প্রকাশের পর কোনো হজ এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগের কারণে দণ্ড প্রদান করা হলে, কোনো কারণ দর্শানো ব্যতীত সংশ্লিষ্ট এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হবে।

১০) এজেন্সির লাইসেন্সের মেয়াদ জুন ২০২৭ পর্যন্ত নবায়নের শর্তে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ জুন ২০২৭ এর মধ্যে অতিবাহিত হবে, তাদের নবায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন

ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র

১১) প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর সনদ দাখিলপূর্বক ঢাকার হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত এজেন্সি ছাড়া অন্য সব এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলেও এতে উল্লেখ রয়েছে।

/অ

  • হজ
  • এজেন্সি
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের
বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের
শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার পণ্য জব্দ
শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার পণ্য জব্দ
লক্ষ্মীপুরে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে উদ্বোধন সভা
লক্ষ্মীপুরে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে উদ্বোধন সভা
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে যে ২৫ এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে যে ২৫ এজেন্সি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।